ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফেনসিডিলকে মাদক বলে রায় দিয়েছেন আপিল বিভাগ

ফেনসিডিলকে মাদক বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এটি পরিবহন করাও অবৈধ বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এই রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।


প্রসঙ্গত, এক সময় কাশির সিরাপ হিসেবে ব্যবহার করা হতো ফেনসিডিল। ধীরে ধীরে তা পরিণত হয় তরুণ প্রজন্মের নেশার বস্তুতে। তাই, এটি আদৌ মাদক কি না, এ বিষয়ে মঙ্গলবার রায় দিলেন আদালত।


জানা যায়, ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ যশোরের চৌগাছায় গ্রেফতার হন বাদল কুমার পাল নামের এক ব্যক্তি। ২০০০ সালে এ মামলায় বাদল কুমার পালকে যাবজ্জীবন সাজা দেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল। কিন্তু ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের উদাহরণ দিয়ে ২০০৩ সালে তাকে খালাস দেন হাইকোর্ট।


সেসময় হাইকোর্ট বলেছিলেন, ফেনসিডিল কোনো মাদকই নয়। এটি পরিবহনও কোনো অপরাধ না! এ বিষয়ে আজ চূড়ান্ত রায় দিলেন আপিল বিভাগ। ফলে বাদল কুমার পালকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকছে।

ads
ads
ads

Our Facebook Page

↑